
ইকবাল হোসেন জীবন, (মীরসরাই) চট্টগ্রাম থেকে: সর্বস্তরের মানুষের মন জয় করে হৃদয়ে স্থান করে নেওয়া একটি অসাধ্য সাধন করার মত কঠিন কাজ। মাত্র ১বছর ১১মাস ৮দিন সময়ে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দাযিত্বপালন কওে প্রশংসায় ভাসছেন রুহুল আমিন ইমন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদন্নোতি জনিত বদলিতে গত কয়েকদিন সিরিজ সংবর্ধনায় ব্যস্ত তিনি। একজন সরকারি কর্মকর্তা হয়ে এভাবে গনমানুষের মুখে মুখে প্রশংসা, ভালোবাসা আর লাগাতর সংবর্ধনা গ্রহনের মত বড় অর্জন মানুষের জীবনে আর কিছু হতে পারেনা।
রুহুল আমিন দাম্পত্য জীবনের ৮বছর পর কন্যা সন্তানের বাবা হলেন সম্প্রতি। এ যেন গন মানুষের দোয়ায় আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার । এডিসি হিসেবে পদন্নোতি ও পেলেন মীরসরাই এসে। যেন করোনার দুর্যোগে একজন শ্রেষ্ঠ মানবিক মানুষ পেয়ে হঠাৎ তার বিদায়ের খবওে অশ্রুশিক্ত মীরসরাই বাসি। এরকম রত্ন গর্ভা মায়ের সন্তান দেশের প্রতিটি উপজেলায় যদি থাকতো সোনার দেশ সোনার খনিতে পরিণত হতো। আত্বমানবতার সেবায় প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু আজ এ গুনী মানুষ মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। সোমবার বিকাল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা গোলাম রহমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, প্রতিষ্ঠাতা সমন্বয়ক নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য এ জেট এম সাইফুল ইসলাম টুটুল, আবদুল মতিন, মোঃ ছলিম উল্যাহ, উদ্যোক্তা বন্ধু হাসান সাইফ উদ্দীন, হিঙ্গলী ইউনিয়নের টিম লীড়ার কারি নোমান, উপস্থিত ছিলেন সমাজসেবক বাবলু হোসাইন, উদ্যোক্তা বন্ধু সদস্য মোঃ ইসমাইল প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২