হোম » প্রধান সংবাদ » বীর মুক্তিযোদ্ধা ও তার কন্যার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ও তার কন্যার ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ও তার সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর ওপর ঘুমন্ত অবস্থায় হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ৷
রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা চত্বরে  ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের  উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ও তাঁর সন্তান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর উপর ঘুমন্ত অবস্থায় সরকারি বাসভবনে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক পাশবিক ও নির্মম হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিন্দা ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীরানাথ, মকসেদ আলী ও তোরাব আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন তাদের ওপর এমন হামলা মেনে নেওয়া যায়না ৷ এ দেশে এখনো পাকিস্তানের দোসররা আছেই ৷ তাই তারা এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে চলছে ৷ আমরা অপরাধীদের খুব দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি চাই ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!