
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা ভারতীয় তৈরী বিভিন্ন মডেলের রূপার চেইন ও নূপুরসহ এক চোরাকারবারিকে আটক করেছে। এসব রূপার তৈরী গহনার মোট ওজন ২ কেজি। শনিবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি হলো দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়া গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ টাবলু (৪৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এসআই মোঃ মাহবুবুর রহমান এবং এএসআই মোঃ হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হালিম এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রূপার তৈরী বিভিন্ন মডেলের ভারতীয় চেইন ও নূপুরসহ টাবলু নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান