হোম » প্রধান সংবাদ » চা বিক্রি করে চলছে জহুরুলের সংসার

চা বিক্রি করে চলছে জহুরুলের সংসার

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ গ্ৰামের জহুরুল ইসলাম হাটবাজারে শুধু  চা বিক্রি করেই তার চার জনের সংসার চালায়। সে তার ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করাচ্ছে।  জানা যায় গাড়ীদহ গ্ৰামের জেল হোসেনের ছেলে জহুরুল ইসলাম প্রায় ২০ বছর যাবৎ হাটে বাজারে  ফেরি করে চা বিক্রি করে। প্রতিদিন প্রায় ১৫০ কাপ চা বিক্রি হয়। এতে তার প্রতিদিন মুনাফা হয় প্রায় ৫০০ টাকা।
এই টাকা দিয়ে তিনি ছেলে মেয়ের লেখা পড়ার খরচ জোগান এবং সংসারের খরচ মিটান। ছেলে বাপ্পী ৫ম শ্রেনীতে লেখা পড়া করে গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়ে নূপুর গাড়ীদহ ইবনে সিনা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। চা বিক্রেতা জহুরুল ইসলামের মনের আশা ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!