
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ গ্ৰামের জহুরুল ইসলাম হাটবাজারে শুধু চা বিক্রি করেই তার চার জনের সংসার চালায়। সে তার ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করাচ্ছে। জানা যায় গাড়ীদহ গ্ৰামের জেল হোসেনের ছেলে জহুরুল ইসলাম প্রায় ২০ বছর যাবৎ হাটে বাজারে ফেরি করে চা বিক্রি করে। প্রতিদিন প্রায় ১৫০ কাপ চা বিক্রি হয়। এতে তার প্রতিদিন মুনাফা হয় প্রায় ৫০০ টাকা।
এই টাকা দিয়ে তিনি ছেলে মেয়ের লেখা পড়ার খরচ জোগান এবং সংসারের খরচ মিটান। ছেলে বাপ্পী ৫ম শ্রেনীতে লেখা পড়া করে গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মেয়ে নূপুর গাড়ীদহ ইবনে সিনা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। চা বিক্রেতা জহুরুল ইসলামের মনের আশা ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান