
আব্দুর রউফ রুবেলঃ ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে গোড়ান খিলগাঁও এলাকা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বনরুই শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে প্রাণিটি অবমুক্ত করা হয়। এর আগে সাফারি পার্কে আরো ৩টি পুরুষ বনরুই অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত পার্কে ৪টি বনরুই অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
অবমুক্তকরণের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান, ফরেষ্টার হারুন-অর রশীদ, বন্য প্রাণী রক্ষক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন ভবন আগারগাঁও, ঢাকা এর অভিযানে গোড়ান, খিলগাঁও এলাকা থেকে জব্দকৃত একটি পুরুষ বনরুই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর এর অভ্যন্তরে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।বনরুইটি আঘাতপ্রাপ্ত হয়নি ও সুস্থ আছে জানিয়ে তিনি আরো বলেন,
বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির একটি প্রাণী। এরা এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। এর ইংরেজি নাম চাইনিজ (প্যাঙ্গোলিন) । বিশ্বব্যাপী এদের মোট আটটি প্রজাতি আছে, যার মধ্যে ৪টি এশিয়াতে আর বাকি ৪টি আছে আফ্রিকা মহাদেশে। মূলত রুই মাছের মতো সারা শরীরে আঁশ থাকে বলেই এটি বনরুই নামে পরিচিত।তিনি আরো জানান, মহাবিপন্ন এই প্রাণী আমাদের দেশে অত্যন্ত সীমিত। যেগুলো রয়েছে তাও ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান