
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ভাগ্য যেন আমন চাষীদের পিছু ছাড়ছে না। চলতি বছরে তিন দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও আশ্বিনের বন্যা ও প্রবল বরষনে রোপা আমন জমি তলিয়ে যাওয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লাপাড়ার চাষীরা।ঢলের পানি কমলে কীভাবে সার, বীজ, কীটনাশক কিনবেন এ চিন্তাও পিছু ছাড়ছে না তাদের।
টানা কয়েকদিন মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতে যমুনা নদী দিয়ে উপজেলার ৪ টি ইউনিয়নের ১০০ হেক্টর রোপা আমন তলিয়ে গেছে। উপজেলার পূর্ণীমাগাঁতী,বড়হর,সলংগা,বড়হর এবং বাংগালা ইউনিয়নের একাধিক কৃষক তাদের দুর্দশার কথা জানান।
শনিবার (২৬ সেপ্টেম্বর)উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন জানান উল্লাপাড়া উপজেলায় ১০০হেক্টর জমির সদ্য রোপণকৃত ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। টানা কয়দিন প্রবল বরষন ও আশ্বিণের বন্যার কারণে ধান নিমজ্জিত হয়েছে। এখন পানি কমে গেলে ধানের ক্ষয়ক্ষতি কম হবে বলে তিনি ধারণা করছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান