
মিজানুর রহমানঃ বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চান হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক শ্যামল। বর্তমানে গণসংযোগে ব্যাস্ত সময় পার করতেছেন।
উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভোটারদের সাথে কথা হলে তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান চেয়ারম্যানের এর সুযোগ্য সন্তান আবু বক্কর সিদ্দিক শ্যামল আমাদের সকল বিপদে এগিয়ে আসে, সে সবসময় আমাদের পাশে থাকে। তাছাড়াও তিনি একজন সৎ, নিষ্ঠাবান, গরীব দুঃখী মানুষের বন্ধু, নিঃস্বার্থ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল ভোট দিয়ে নির্বাচিত করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, তার জন্য দোয়া করি।
গনসংযোগ করতে গিয়ে এক অনুষ্টানে তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে বাঙালি কখনো বিমুখ হয়নি। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, আর বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পান, বয়স্করা ভাতা পান। কৃষকরা সার পান, আমার-আপনার সন্তানরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পায়।’
তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, ধানের শীষ হচ্ছে সন্ত্রাসের প্রতীক। ধানের শীষ হচ্ছে জঙ্গিবাদের প্রতীক। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রবিরোধীদের প্রতীক, মুক্তিযুদ্ধ চেতনাবিরোধীদের প্রতীক। ধানের শীষ হচ্ছে দুর্নীতিবাজদের প্রতীক, ধানের শীষ হচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের প্রতীক। ধানের শীষ হচ্ছে যারা একাত্তর সালে আমার মা-বোনকে ধর্ষণ করেছিল, ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল, সেই মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী শক্তির প্রতীক।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২০ তারিখ সকালে ভোটকেন্দ্রে গিয়ে আপনারা নৌকায় ভোট দেবেন।তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করবো। এর পাশাপাশি এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রযেছে আমার। এসব পরিকল্পানা বাস্তাবায়নের চেষ্টা করবো। `ইনশাআল্লাহ’

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন