হোম » প্রধান সংবাদ » অঙ্গীকার নিয়েই সঙ্গীতাঙ্গনে থাকতে চাই – অর্পিতা মল্লিক

অঙ্গীকার নিয়েই সঙ্গীতাঙ্গনে থাকতে চাই – অর্পিতা মল্লিক

এম হিরন প্রধানঃ অর্পিতা মল্লিক ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। তিন বছর বয়স যখন তার, তখন বাবার গান গাওয়া দেখে সেও গাইবার জেদ ধরে। সেই সময় তার বাবার কাছেই তার সঙ্গীতে হাতে খড়ি।

সে যখন স্কুলের প্রাতিষ্ঠানিক যাত্রা আরম্ভ করে, তখনই সে একই সঙ্গে সঙ্গীতেরও প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা আরম্ভ করে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) এর মিরপুর শাখায়। সেখানে আট বছর সঙ্গীতের তালিম নেয়। তারপর আরও চার বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেয় পূন্য চন্দ্র মণ্ডলের কাছে।

সে ২০১০-১১ সালের ক্ষুদে গান রাজের সেরা দশে জায়গা করে নেয়। ডুয়েট ডট কমিউনিকেশন, জি সিরিজ থেকে তার মিক্সড এলবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে সে বাফার অধ্যক্ষ মঙ্গল চন্দ্র মণ্ডলের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছে। তার বাবা একজন গুনী যন্তসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতারের লোকসঙ্গীতের একজন নিয়মিত শিল্পী।তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অনেক গুনী শিল্পীদের সাথে একই মঞ্চে গান গাইবার সৌভাগ্য তার হয়েছে।

শুদ্ধ সঙ্গীত চর্চা করে বাংলা গানকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেছিলো এই তরুন শিল্পী। সেই অঙ্গীকার নিয়েই সারা জীবন সঙ্গীত চর্চা করার বাসনা তার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!