
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে উপজেলার উপলশহর গ্রামের এরশাদ আলীর ছেলে সৌরভের বিয়ের জন্য দুটি বাসে করে বরযাত্রীরা পাশের গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামে যাচ্ছিল। পথে রামকান্তপুরে রাস্তার পাশে একটি ট্রাক দাড়িয়ে থাকায় বাস দুটি রাস্তার উপরে রাখা প্রতিবেশীদের বালির উপর দিয়ে একটি চাকা পার করে নেওয়ায় কিছু বালি নষ্ট হয়।
এতে ক্ষিপ্ত হয়ে বালির মালিক একই গ্রামের শুকুর আলী তার ভাই ভাতিজাদের নিয়ে হঠাৎ করেই বাস দুটিতে হামলা করে। হামলায় লাঠি ও ভাংগা কাঁচের আঘাতে ছয়জন আহত হয়। আহতদের মধ্যে উপলশহর গ্রামের মৃত দবির সরকারের ছেলে মন্তাজুর রহমানের অবস্থা বেশি গুরুত্বর হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এনামুল বলেছেন, এস আই জব্বারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান