
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ অবৈধভাবে মসলা প্রক্রিয়াকরণ, যথাযথভাবে সরবরাহ না করা এবং আমদানিকৃত মসলার প্যাকেটে নির্ধারিত মূল্য, ওজন ও ব্যবহারযোগ্য সময় উল্লেখ না রাখার অপরাধে বগুড়ায় এক ব্যবসায়ীকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চেলোপাড়া এলাকার জগদীশ প্রসাদের মসলার গোডাউনে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় জেলা পুলিশের সদস্য এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী অভিযানে সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অবৈধভাবে মসলা প্রক্রিয়াকরণ, যথাযথভাবে সরবরাহ না করা এবং আমদানিকৃত মসলার প্যাকেটে নির্ধারিত মূল্য, ওজন এবং ব্যবহারযোগ্য সময় উল্লেখ না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন এবং স্থানীয় সরকার(পৌরসভা) আইন এই ৩টি মামলায় জগদীশ প্রসাদকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান