
আহসান হাবীব আরমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আজ বিকাল ৪ টার জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডে,সিমেন্ট ফ্যাক্টরী জামে মসজিদ কমিটি আয়েজনে শ্রমিক নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর ৫ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী,বিশেষ অতিথি জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা,সাধারন সম্পাদক খোরশেদ আলম,আনোয়ার ইসলাম মিলন প্রমুখ।
মেয়র মোস্তাক বলেন আমি ৫ বছরে আপনাদের এলাকায় যে রাস্তঘাট ছিল তা উন্নয়ন করেছি,এলাকায় মাদক,সন্ত্রাস নির্মুল করেছি, বিপদে আমার নিকট যারা গিয়েছে তাদেরকে খালি হাতে ফিরে দেয়নি। জয়পুরহাটে ৪ লেন রাস্তা তৈরি কাজ শুরু হয়েছে। আমার বিরুদ্ধে নানান সড়যন্ত্র শুরু করেছে,এই ব্যপারে সজাগ থাকবেন। আমি মেয়র থাকি বা না থাকি আপনাদের পার্শে সব সময় থাকবো ইনশাল্লাহ। উন্নয়নের চাকা যদি ঘুরতে চান তাহলে দেখে ভাল রাখবেন। পাশে আছি,পাশে থাকবো।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান