
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃত্যু হলে ওই রাতেই রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। এদিকে গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্ব›দ্ব চলছিল।
এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শাহাবুর আলীর খবর দেয় যে তার বোন অসুস্থ্য। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষনে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয়ে যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃত্যের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক বরাদ দিয়ে বলেন, গৃহবধুর নাকি হার্ডের সমস্যাও ছিল। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। নওগাঁর রাণীনগরে ছাগল চোর সন্দেহে ৫ জন আটক জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে শুক্রবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ছাগলের মালিক উপজেলার আমির গ্রামের সেন্টু আলীর ভাই মোহন আলী জানান, তার ভাইয়ের একটি ছাগল রাস্তার পার্শ্বে ঘাশ খাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা যোগে যাত্রী বেশে ৫ জন ওই ছাগল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের সোহেল রানার ছেলে শামিম হোসেন (২৫), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আল আমিন (২২), জহুরুল ইসলামের ছেলে রানা আহম্মেদ (২৬), মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং একই উপজেলার কেশরতা গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৯)। আটককৃতদের বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা পুলিশে সোর্পদ করলে পুলিশ রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ছাগল চোর সন্দেহে স্থানীয় জনতা ৫ জনকে আটক করে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী