
ইয়াসির আরাফাত, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপে মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন । বুধবার(২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি সন্দ্বীপ উপজেলা শাখার ব্যবস্থাপনায় সন্দ্বীপ কমপ্লেক্স আদালত ভবনের সামনে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে নেতৃত্বাধীন ছিলেন,বাংলাদেশ ইসলামী যুবসেনা সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা মুফতি ইয়ার খাঁন নঈমী।
প্রধান বক্তা ছিলেনগাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দ্বীপ শাখার দাওয়াতে খায়ের সম্পাদক, ছাত্র নেতা মাওলানা তাহের। বক্তব্য রাখেন, সন্দ্বীপ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক, কাজী আল এহসান।সন্দ্বীপ উপজেলা ছাত্রসেনার অর্থ সম্পাদক,হাঃ আমির হোসাইন। সাংগঠনিক সম্পাদক মুহাঃ শামসুল আলাম (রাব্বী)। মাওলানা নুরুল আলম,মাওলান। রিদুয়ানুর বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন,মোঃ মুহাম্মদ উল্লাহ খাঁন, মোঃ সাইফুল,আরিফ হোসাইন, মুহাঃ আলাম,সফিক সহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা,যুবসেনা, ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনের বক্তব্যে বক্তারা বলেন, মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদী এমন কোনো মারাত্মক অপরাধ করেনি। যার জন্য তাকে গ্রেপ্তার এবং একদিন রিমেন্ড দেয়া হয়েছিল। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্রমূলক মামলা। এবং তাকে সম্মানের সাথে মুক্তি দেয়ার জন্য প্রশাসনের মাধ্যমে সরকারের নিকট দাবী জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা