
গ্রেফতারকৃত দুইজন হচ্ছে- সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন গোটিয়ার চর গ্রামের আলমের ছেলে সুমন (২৩) এবং একই জেলঅর কামারখন্দ থানাধীন চৌদুয়ার গ্রামের হাচেন আলী শেখের ছেলে রাজু শেখ (২৪)। এ সময় এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, চলতি মাসের বিভিন্ন সময়ে শহরে মোটরসাইকেল চুরির প্রবণতা লক্ষ্য করা যায় এবং নাটোর সদর থানায় তিনটি মামলায় দায়ের হয়।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে জেলার সাতটি থানার ওসি, গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সমন্বিত টিম প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে গতকাল বুধবার রাতে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি মামলায় চুরি যাওয়া তিনটিসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী