হোম » প্রধান সংবাদ » জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা 

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা 

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (২৩সেপ্টেম্বর) দিনব্যাপী বকুলতলাস্থ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার  আয়োজন করা হয়।  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.এম এ মান্নান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ আওয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, হযরত আলী রিপন, এবিএম ফরহাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!