হোম » প্রধান সংবাদ » কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট রেলপথে কুলাউড়া-লংলা রেল স্টেশনের মধ্যবর্তীস্থান থেকে ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে কুলাউড়া-লংলা রেল স্টেশনের মধ্যবর্তী রাউৎগাঁও এলাকায় অজ্ঞাত এক যুবকের ট্রেনে কাটা লাশ পাওয়া যায়।

ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে কুলাউড়া রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুলাউড়া রেলওয়ে থানার ওসি স.ম কামাল হোসেইন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!