
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আসছে শীতে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ প্রস্তুতি ও করণীয় নির্ধারণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর বুধবার দূপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো, সিভিল সার্জন ডাঃ তওহিদ আহমদ সহ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, আতংক না ছড়িয়ে লোকজনকে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ এখনই নিতে হবে। হাট-বাজারসহ সবকটি স্থানে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধি করা। সভায় প্রশাসনকে সার্বিক বিষয়ে মনিটরিং এর দাযিত্ব পালন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া