
আহসান হাবীব আরমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন আসমা বিবিকে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক থেকে বহিস্কার করা হয়।
গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন মিডিয়া প্রকাশিত হয় যে, ৬ বছরের শিশু আসমা বীরঙ্গনা হতে চেয়ে ভুল ও মিথ্যা তথ্য প্রদান এবং সকল বীরঙ্গনাদের অসম্মানিত ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করায় সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছমা বেগমকে উক্ত পদ হতে এবং প্রাথমিক সদস্য পদ হতেও স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেবেকা সুলতানা ও সাধারন সম্পাদক অধ্যাপিকা মাহফুজা মন্ডল এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিবৃতির মাধ্যমে তা প্রকাশ করেন। উল্লেখ থাকে যে,আছমা বেগম ভূয়া জন্ম নিন্ধন,ভূয়া শিক্ষা সার্টিফিকেট,সহ সকল তথ্য জাল জালিয়াতি করে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য জামুকাতে আবেদন করে। পরবর্তিতে জামুকা জেলা প্রশাসন বরাবরে তা নিরাক্ষা জন্য প্রেরন করলে বিষয়টি জয়পুরহাটের সাংবাদিক সহ বিভিন্ন মহলের নজরে পরে।
এই প্রেক্ষিতে জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব আজম আলী মন্ডল জেলা প্রশাসক বরাবরে আছমা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে,অতঃপর আছমা বেগমের থলের বিড়াল বেরিয়ে আসে। এদিকে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জানান আছমা বেগম সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম,মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনাদের অসন্মানিত করায়,কেন্দ্রীয় নির্দেশক্রমে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান