
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভূমি সেবা সহজতর করতে ই-নামজারির ভূমিকা শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টম্বর দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান ও হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। ঘরে বসে অনলাইনে কি ভাবে ভূমির ই-নামজারি করবেন তা নিয়ে আলোচনা করেন হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা। ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ঈমামসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান