হোম » প্রধান সংবাদ » ভালুকায় ওয়ার্ল্ড ভিশন কোভিড-১৯ জিএন কমিউনিটির খাদ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী সহায়তা প্রদান।

ভালুকায় ওয়ার্ল্ড ভিশন কোভিড-১৯ জিএন কমিউনিটির খাদ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী সহায়তা প্রদান।

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষথেকে কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায় দরিদ্র ও অসচ্ছলদের সহযোগিতার আলোকে ৭৮জন মহিলাকে ডড়ৎষফ ঠরংরড়হ কোভিড-১৯ জিএন কমিউনিটি অংশ দিয়ে খাদ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২২শে সেপ্টেম্বর মঙ্গলবার ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে (ডড়ৎষফ ঠরংরড়হ) কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় অসহায় দরিদ্রদের সহযোগিতার আলোকে ৭৮জন দরিদ্র,অসচ্ছল মহিলার মাঝে চাল,ডাল,লবন,তেল,সাবান,ব্লিচিং পাউডার সহ ত্রাণ সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন।সংক্ষিপ্ত বক্তব্যে,চেয়ারম্যান এস.এম.আকরাম হোসাইন বলেন,ভালুকায় ওয়ার্ল্ড ভিশন এপির পক্ষ থেকে করোনা কালীন সময়ে বিভিন্ন প্রকার স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে জনসাধারনকে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সহযোগিতা বাস্তবায়ন করে যাচ্ছে।আমি সকলকে আহবান করছি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার সহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সেই সাথে ওয়ার্ল্ড ভিশন কে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদে অসহায়দের ত্রাণ বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।অন্যদের মধ্যে ইউপি সদস্য আঃ খালেক,ইউপি সদস্য সোয়েব,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধর রিপা,ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য আঃ হামিদ,ইউপি সদস্য আলম মিয়া,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,ইউপি সচিব সফিকুল ইসলাম,ইউপি সদস্য শিরিনা আক্তার,ইউপি সদস্য শিউলি আক্তার,অঞ্চিত সরকার,রুম্পা রানী বর্মন,বিবেক চন্দ বর্মন,মোঃ রমজান আলী,মোঃ এমদাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!