
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ সোমবার বিকাল ৩ টায় বগুড়া সদরের গোকুল ছ’মিল বন্দরে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের নির্দেশ ক্রমে সরকারী ভাবে টি,সি,বি’র ন্যাযমূল্যে পণ্য বিক্রয় করা হয়। মালামাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ডিলার হাসিব ট্রের্ডাসের প্রোঃ একেএম কাউছার আলী খোকন সরকার,সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সমাজ সেবক গোলাম সারোয়ার মিলন,ব্যবসায়ী আজমল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিনি ৫০ টাকা, সোয়াবিন তেল ৮০ টাকা লিটার, মশুর ডাল ৫০ টাকা ও পিয়াজ ৩০ টাকা কেজি। বাজার মূল্য থেকে দাম কিছুটা কম হওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন