প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২০, ৬:৫০ পি.এম
বগুড়া সদরের গোকুলে ছ’মিল বন্দরে টিসিবির ন্যায্য মূল্য পন্য বিক্রিয়

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ সোমবার বিকাল ৩ টায় বগুড়া সদরের গোকুল ছ'মিল বন্দরে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের নির্দেশ ক্রমে সরকারী ভাবে টি,সি,বি'র ন্যাযমূল্যে পণ্য বিক্রয় করা হয়। মালামাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ডিলার হাসিব ট্রের্ডাসের প্রোঃ একেএম কাউছার আলী খোকন সরকার,সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সমাজ সেবক গোলাম সারোয়ার মিলন,ব্যবসায়ী আজমল হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিনি ৫০ টাকা, সোয়াবিন তেল ৮০ টাকা লিটার, মশুর ডাল ৫০ টাকা ও পিয়াজ ৩০ টাকা কেজি। বাজার মূল্য থেকে দাম কিছুটা কম হওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.