হোম » প্রধান সংবাদ » ডোমারে সংসারের আর্থিক সংকটে গলায় ফাঁস দিযে বৃদ্ধের আত্মহত্যা

ডোমারে সংসারের আর্থিক সংকটে গলায় ফাঁস দিযে বৃদ্ধের আত্মহত্যা

মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় সংসারের আর্থিক সংকটে শুশীল চন্দ্র রায় (৬৪) নামের এক বৃদ্ধ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার
হরিণচড়া ইউনিয়নের হংশরাজ ডাঙ্গাপাড়া এলাকায় তার বাড়ির আম গাছ হতে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। শুশিল ওই এলাকার মৃত শুকরী চন্দ্র রায়ের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই কমলেশ রায় জানান, শুশিলের বৃদ্ধা মা ও স্ত্রী দির্ঘ্যদিন হতে শারিরিকভাবে অসুস্থ।

 

তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। আর এক মেয়ের বিয়ের আলোচনা চলছে। এক ছেলেও বেকার। আগে বৃদ্ধ শুশিল ঢাকায় রিক্সা চালাতো। এখন করোনার কারণে কয়েক মাস হতে তিনিও বাড়িতে বেকার পড়ে আছে। সবচাপ এক সাথে আসায় কিছুদিন হতে তিনি মাসনিক দুঃচিন্তায় ভুগছিলেন। তিনি আরো জানান, রবিবার রাতে শুশিল ঘুমানোর জন্য ঘরের ভিতরে যায়। হয়তো রাতের কোন এক সময় ছাগলের দড়ি দিয়ে বাড়ির একটি আমগাছে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বাড়ির লোকদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে পুলিশে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!