
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে কোভিড-১৯ অসহায় দরিদ্রদের অসচ্ছলদের সহযোগিতার আলোকে মােবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২১শে সেপ্টেম্বর সোমবার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ভালুকা এরিয়া প্রােগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে (ডড়ৎষফ ঠরংরড়হ) কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় অসহায় দরিদ্রদের সহযোগিতার আলোকে মােবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৬৬জন দরিদ্র,অসচ্ছল মহিলার মাঝে প্রত্যেকে তিন হাজার পঞ্চাশ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।এসময় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আকরাম হোসাইন,ইউপি সদস্য আঃ খালেক,ওয়ার্ল্ড ভিশন এপির ম্যানেজার শুভ্রা কুবি,ওয়ার্ল্ড ভিশন মল্লিকবাড়ী প্রোগ্রাম অফিসার রোজলীন জয়ধর রিপা,এফপিআই মোঃ সোহাগ মিয়া,সহ ইউপি সদস্য শামসুল হক,ইউপি সদস্য এফ.এম.আসমত আলী,শিউলি আক্তার,ইউপি সচিব সফিকুল ইসলাম,
সহ অন্যদের মধ্যে অঞ্চিত সরকার,রুম্পা রানী বর্মন,বিবেক চন্দ বর্মন,মোঃ রমজান আলী,মোঃ এমদাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ভালুকায় ওয়ার্ল্ড ভিশন এপির পক্ষ থেকে করোনা কালীন সময়ে বিভিন্ন প্রকার স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে জনসাধারনকে সচেতন এবং বিভিন্ন সহযোগিতা বাস্তবায়ন করে যাচ্ছে।তারই অংশ হিসেবে কোভিড-১৯ এই দুঃসময়ে মােবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ এবং কোভিড-১৯ প্রতিরােধে জনঅবহিতকরণ প্রদর্শনী সহ মাস্ক,স্যানিটাইজার,হ্যান্ড গøাভস এবং জনসচেতনতায় বিভিন্ন প্রকার লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২