হোম » প্রধান সংবাদ » গাইবান্ধার ঘাঘট লেক পার্কের সৌন্দর্যে মুগ্ধ গাইবান্ধাবাসী

গাইবান্ধার ঘাঘট লেক পার্কের সৌন্দর্যে মুগ্ধ গাইবান্ধাবাসী

শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘাঘট লেক পার্কের সৌন্দর্যে মুগ্ধ গাইবান্ধাবাসী। এই পার্কে প্রতিদিন শত শত মানুষ তাদের পরিবার এবং শিশু বাচ্চাদের নিয়ে সকালে এবং বিকেলে ঘুরতে আসেন। শুধু উৎসব আনন্দের দিনেই নয়, গাইবান্ধাবাসী তাদের শহরে জীবনের ক্লান্তি দুর করতে ছুটে আসছেন এই লেক পার্কটিতে। ঘাঘট নদীর পানি, গাছপালা আর পরিচ্ছন্ন পরিবেশ আগতদের মুহুর্তের মধ্যেই মুগ্ধ করে ফেলে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!