হোম » প্রধান সংবাদ » সীতাকুণ্ডে জাল ভরে উঠছে রূপালী ইলিশ

সীতাকুণ্ডে জাল ভরে উঠছে রূপালী ইলিশ

সাহিদুল আলমঃ সীতাকুণ্ডের উপকূল জুড়ে এখন চলছে ইলিশ ধরার ধুম। জেলেরা জাল ফেললেই উঠে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গত এক সপ্তাহে ইলিশের সরবরাহ ব্যাপক ভাবে বেড়েছে। সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে ভীড় করছে উপকূলীয় এলাকায়। ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগরে ইলিশ কিনতে আসা সাধারণ ক্রেতারা জানান, অনেক ইলিশ ধরা পড়ায় আমরাও এখান থেকে ইলিশ কিনতে পারছি। তাজা ইলিশ কিনতে পারাটা আনন্দের।

তবে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ইলিশ কিনতে আসছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ তাদের জন্য চড়া দামে ইলিশ কিনতে হচ্ছে। দিদার ব্যাপারি নামে একজন ব্যবসায়ী বলেন, বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে ভালো দামে ইলিশ কিনে নিচ্ছেন। এর ফলে সীতাকুন্ডে আমরা যারা ব্যবসায়ী আছি তারা বেশি মূল্য দিয়ে মাছ কিনতে হচ্ছে।

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের চোখে মুখে আনন্দের জোয়ার। জেলেরা বলছেন, অনেক ভালো লাগছে। ধার কর্জ ছিল ইলিশ বিক্রি করে মোটামুটি ভালো আছি। সীতাকুণ্ডের ইলিশ চট্টগ্রামের চাহিদা পূরণ করে দেশ বিদেশেও চাহিদা মেটাচ্ছে। প্রজনন সময়ে সরকারি পদক্ষেপে ইলিশ শিকার বন্ধ করায় এমন সুফল পাওয়া যাচ্ছে। অবৈধ ইলিশ শিকার বন্ধ করায়, ইলিশের উৎপাদন বেড়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!