হোম » প্রধান সংবাদ » লালমনিরহাট অনলাইন নিউজের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

লালমনিরহাট অনলাইন নিউজের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: রবিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে লালমনিরহাট অনলাইন নিউজ এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।মোবাইল ফোনে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা দেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ও স্থানীয় সাংসদ নুরুজ্জামান আহমেদ। কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন,

কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সদস্য সচিব মিজানুর রহমান, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ এবং প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিম। প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন পারভেজ ও লেলিন বসুনিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক রাহেবুল ইসলাম টিটুল। অনুষ্ঠানে লাখোকন্ঠ লালমনিরহাট প্রতিনিধি সবুজ আলী আপন সহ অতিথি ও আমন্ত্রিত বিভিন্নজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!