হোম » প্রধান সংবাদ » বগুড়া সারিয়াকান্দিতে ১০ টাকা কোজি চালের নতুন তালিকার বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়া সারিয়াকান্দিতে ১০ টাকা কোজি চালের নতুন তালিকার বাতিলের দাবিতে মানববন্ধন

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে ১০ টাকা কোজি  দরের চাল বিতরণের নতুন তালিকা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহি অফিসারের অফিসের সামনে মানববন্ধন করেছেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুক্তভোগীরা। ২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ভুক্তভোগী রা বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন ২নং ওয়ার্ডের মেম্বার শোয়েব উদ্দিন কে কোন কিছু না বলে তার পার্সোনাল লোক দিয়ে ১০ টাকা দরের চাল বিতরণের নতুন তালিকা করেছে। ভুক্তভোগীরা বলেন আমাদের তালিকায় নাম দেওয়ার কথা বলে টাকা চেয়েছিল আমরা দিতে না পারায় নতুন তালিকায় নাম নেই। তাই এই নতুন তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র দুস্থদের নামে তালিকা করার দাবি জানান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!