
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় রিক্সা, ভ্যান-শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়ার শিবগঞ্জে মটর শ্রমিক ইউনিয়ন শাখা কার্যালয়ে জাতীয় রিক্সা, ভ্যান শ্রমিক লীগের বগুড়া জেলা আহ্বায়ক টুলু মিয়া এ সম্মেলন-২০২০ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক শ্রমিক সমাবেশ জাতীয় শ্রমিক লীগের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ গাবতলী উপজেলা শাখার সভাপতি বাবলু মিয়া, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নয়ন মিয়া। আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ শিবগঞ্জ পৌর কমিটির সভাপতি মাছুদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মজনু মিয়া, হুমায়ন কবির, আফতাব আলী সহ ১২টি ইউনিয়ন ১টি পৌরসভার রিক্সা-ভ্যান শ্রমিক ভোটার ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আব্দুর রাজ্জাক রাজুকে আহ্বায়ক ও জালাল উদ্দিন কে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট্য শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২