
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। আজ বিকাল ৪ টায় উপজেলায় মোহারকায়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হাসমত আলী -৪৫ মোহরকয়া গ্রামের আসমত আলীর ছেলে।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে অআজ বিকেল ৪টায় মোহরকয়া গ্রামে অভিযান চালায়। এসময় ৪৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। । প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা দায়ের করা রয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী