হোম » প্রধান সংবাদ » ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্টের মাতার ইন্তেকাল

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্টের মাতার ইন্তেকাল

মৌলভীবাজার প্রতিনিধি: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট ও শাহ মোস্তফা গার্ডেন সিটির স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি সাইদুর রহমান রেনুর মাতা ‘খোদেজা ভানু’ শুক্রবার ১৮ সেপ্টেম্বর। রাত ১১টা ২০ মিনিটের সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

মরহুমার জানাযার নামাজ ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ ঘটিকার। সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা রহঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির কোভিড-১৯ টিম। মৃতের পরিবারের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব এর সাথে যোগাযোগ করলে তাৎক্ষনিক ভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন।

দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, কোভিড-১৯ এর টিম লিডার মুহাম্মদ আশরাফুল খান রুহেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, প্রধান সমন্নয়ক সাইদুল ইসলাম মান্না, টিম মেম্বার সিরাজুল ইসলাম, তায়েফ আহমাদ প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!