হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জ কাজিপুরে নৌকা চাপায় ১ জনের মৃত্যু, আহত -৩

সিরাজগঞ্জ কাজিপুরে নৌকা চাপায় ১ জনের মৃত্যু, আহত -৩

এম.এ রাশেদ বগুড়া  থেকেঃ সিরাজগঞ্জের কাজিপুরে নাটুয়াপাড়া ভূট্রা হাট এলাকায় নৌকা চাপায় মারা গেছেন একজন এবং আহত তিন জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওরফে আলিম (৩৫) কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর পুত্র। আহত তিনজনের একজন একই গ্রামের আব্দুর রশিদের পুত্র ফরিদুল ইসলাম ফরিদ (৩০)। অপর দুইজনের পরিচয় এখনো মেলেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, মনসুরনগর থেকে নাটুয়ারপাড়া হাটের ঘাটপাড়ে এসে নোঙর করা যাত্রী বোঝাই একটি নৌকাকে বিপরীত দিক থেকে আসা একটি নৌকা সজোরে ধাক্কা দেয়। এতে করে দুই নৌকার চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান একজন।  নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করে জানান, “দোষী নৌ চালক এখন পলাতক। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!