হোম » প্রধান সংবাদ » আল্লামা শফী’র মৃত্যুতে বি. চৌধুরী মেজর মান্নানের শোক

আল্লামা শফী’র মৃত্যুতে বি. চৌধুরী মেজর মান্নানের শোক

আওয়াজ অনলাইনঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী’র মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালের খবর জেনে আমরা দু:খিত ও মর্মাহত হয়েছি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!