
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর আকমল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলার কড়িরহাট এলাকা থেকে নিখোঁজ ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত আকমল হোসেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদিঘি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
নিহতের পরিবারসূত্রে জানাগেছে, আকমল হোসেনের সাথে একই গ্রামের হিরু ও সোহাগের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধের জের ধরে হিরু, সোহাগ ও তাদের লোকজন বগুড়া জজ কোর্ট এলাকা থেকে ব্যবসায়ী আকমল হোসেনকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন আকমল হোসেন।
এদিকে সন্ধ্যা ৭দিকে নন্দীগ্রাম উপজেলার কড়িরহাট এলাকা থেকে আকমল হোসেনের মৃতদেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানা পুলিশ। নিহত আকমল হোসেনের স্ত্রী রিমা আকতার জানান, তার স্বামীর সাথে প্রতিবেশি হিরু ও সোহাগের সাথে পল্টাপাল্টি দু’টি মামলা রয়েছে। ওই মামলার আপোষের কথা বলে তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান