
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৬ আসনে (রাণীনগর-আত্রাই) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল মনোনয়নয়পত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভা ও সাবেক সাংসদ আব্দুল মালেকসহ রাণীনগর-আত্রাইয়ের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও সমর্তকরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ায় দেশরতœ ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের একক প্রার্থী আনোয়ার হোসেন হেলাল শতভাগ জয়ের আশা ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হয়ে এলাকা অসমাপ্ত কাজগুলো করার পাশাপাশি সামাজিককাজসহ এলাকার মানুষের পাশে থাকবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২