
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাব্বির শেখ (১৪) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
বৃহস্পতিবার (১৭/০৯/২০২০) বেলা ১১:০০ টায় হোগলপাতি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এলাকাবাসী মানববন্ধন অনুষ্ঠিত করেন। এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক মোয়াজ্জেম হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মোঃ জসিম শেখ, কৃষক মোতালেব শেখ, জলিল শেখ, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা রাখেন। এ সময় তারা বলেন স্থানীয় কোন্দল ও প্রতিহিংসার কারণে গত ০৬ ফেব্রুয়ারি হোগলপাতি গ্রামের দিনমজুর আবুল কালাম শেখের ছেলে সাব্বির শেখ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেন এই গ্রামের সুরভী বেগম।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা