
ভুক্তভোগি বুদ্দু মন্ডল জানান, আমার বাড়ি সংলগ্ন জায়গায় আমার একটি মনোহারি-মুদিখানা দোকান রয়েছে। আমি অতিদরিদ্র একজন কৃষক। যার কারনে সব সময় দোকানে আমি বসতে পারিনা। আমার শিশু কন্যা দোকানে মাঝে মধ্যে বসে বেচা-বিক্রি করে থাকে। এই সুযোগে প্রতিবেশি আশিক শিকদার আমার মেয়েকে উত্যাক্ত করতে থাকে। আমার কন্যা বিষয়টি আমাকে জানালে আমি অভিযুক্তকে মানা নিষেধ করলে তারা আমার কথা কর্নপাত না করে অসদাচরন করতে থাকে।
বিষয়টি আমি তার অভিভাবকদের কাছে বিচার দাবি করায় অভিযুক্ত আশিক এবং তার ভাই বিল্টু শিকদার আজ (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমার দোকানে এসে আমাকে বেধরক মারপিট করে মালামাল ভাংচুর করে ব্যবসার নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় আমার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন। তার শিশু কন্যাকে নিয়ে তিনি নিরাপত্তা হীনতায় ভুকছে বলে জানান। এঘটনায় চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া