
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা থানার অন্তভুক্ত কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি রোকেয়া বেগম পাখী(৫৫)। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর মাঝ পাড়া এলাকার নসকর আলীর স্ত্রী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কানাইডাঙ্গা মাঝপাড়া অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার ভারত থেকে ফেন্সিডিলেরর একটি বড় চালান রোকেয়া বেগম পাখী বাড়িতে আসার খবর পায় পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ওসি আব্দুল খালেক এর নেতৃত্বে, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আতিক রহমান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মাঝপাড়ায় থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ রোকেয়া বেগম পাখী আটক করে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী রোকেয়া বেগম পাখী’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন