
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: উত্তর জনপদের লালমনিরহাট বিসিক শিল্প নগরী শিল্পায়নের দিক দিয়ে এগিয়ে চলেছে। ১৫একর ৬০শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এ শিল্প নগরীতে মোট শিল্প প্লট রয়েছে ১শত ৬টি। এ পর্যন্ত ৮৮টি প্লট বিতরণ করা হয়েছে ২৬টি শিল্প ইউনিটের অনুকূলে। বস্ত্রজাত, প্রকৌশল, তুলা, আইসক্রীম, ময়দা, মুড়ির অটোমিল, ফার্নিচার, প্লাষ্টিক এবং কোল্ড স্টোরেজ শিল্প এখানকার বিসিক নগরীকে সমৃদ্ধ করেছে।
বিসিক সূত্রে জানা যায়, লালমনিরহাট বিসিক শিল্প নগরীর অভ্যন্তরীণ সড়ক ওভারহেড পানি ট্যাংক, বৈদ্যুতিক লাইন সবই প্রস্তুত রয়েছে। তবে এখানে কিছু সমস্যা বিদ্যমান রয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকটি পদ শূন্য থাকায় বিসিকের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও জানা যায়, উদ্যোক্তারা বিভিন্ন শিল্প কারখানা দিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন। বিশেষ করে এ অঞ্চলের শাক-সবজি রাখার হিমাগার নির্মাণ করার যথেষ্ট জায়গা রয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে লালমনিরহাট জেলা শহরের উপকন্ঠে সাপ্টীবাড়িতে অবস্থিত এ বিসিক শিল্প নগরী গড়ে উঠেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২