হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে গরীব, অসহায় ও দুঃস্থ মা’দেরকে মাতৃত্বকালীন ভাতা প্রদান

বালিয়াডাঙ্গীতে গরীব, অসহায় ও দুঃস্থ মা’দেরকে মাতৃত্বকালীন ভাতা প্রদান

মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপ্রাদ্য নিয়ে বালিয়াডাঙ্গীতে মাতৃত্বকালীন ভাতা প্রদান ৷ সোমবার ১৪ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে বালিয়াডাঙ্গী উপজেলার মা’এর হাতে এ ভাতা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক ৷ এ যাবৎ তিনি মোট ৩টি ইউনিয়নে মোট ২০৭ জন মা’কে ভাতা দিয়েছেন ৷
মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে ৬৯ জন করে ৮টি ইউনিয়নে মোট ৫৫২ জনকে গরীব,দুঃস্থ ও অসহায়দের এ ভাতা প্রদান করবো ৷ ১ নং পাড়িয়া, ৬ নং ভানোর ও ৮নং বড়বাড়ী ইউনিয়নে মোট ২০৭ জনকে দেওয়া হল ৷ পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে দিয়ে শেষ করা হবে ৷
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল সহ অফিসের কর্মকর্তাগণ ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!