
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার বৃহত্তর ডুগডুগী পশুহাট এলাকার প্রধান সড়ক যানজট মুক্ত রাখা, রাস্তার ওপর গরু দাড় করিয়ে না রাখাসহ হাটের সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে হাট কর্তৃপক্ষের গৃহীত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার জন্য গত দুই সপ্তাহের ন্যায় আজ সোমবার আবারও ডুগডুগী পশুহাট পরিদর্শন করলেন দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন।
সোমবার (১৪ই সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা তিনি এই পশুহাট পরিদর্শনে আসেন।এ সময় হাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য হাট এলাকায় দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া তিনি বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলের চালকদের কাগজপত্র ঠিক না থাকার কারণে জরিমানা ও করেন।
পাশাপাশি হাটে আগত ক্রেতা ও বিক্রেতাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সুপরামর্শ দেন।
অভিযানে দামুড়হুদা থানা পুলিশের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। উল্লেখ্য, ডুগডুগী পশুহাট এলাকার রাস্তাসমূহ যানজটমুক্ত রাখাসহ হাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বেচ্ছাসেবক টিম, গ্রাম পুলিশ সদস্য, হাট কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা হাটের দিন কঠোর পরিশ্রম করছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান