হোম » প্রধান সংবাদ » ভালুকায় তিনটি মৌজার জমির পর্চা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি ধনু। 

ভালুকায় তিনটি মৌজার জমির পর্চা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি ধনু। 

আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ– ময়মনসিংহের ভালুকা উপজেলার সাতেঙ্গা,ধামশুর,পালগাঁও তিনটি মৌজার জমির পর্চা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।১৩ই সেপ্টেম্বর রবিবার উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা ভূমি অফিস ও সহকারী সেটেলমেন্ট অফিসের আয়োজনে জোতদারীদের মাঝে মৌজার পর্চা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,সহকারী সেটেলমেন্ট অফিসার মো: মামুনুর রশিদ,মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব ভালুকা উপজেলার  মনিরুজ্জামান মনির,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন,ভালুকা উপজেলার সবুজ আন্দোলনের সাধারন সম্পাদক,আমির আলী ফকির,সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ    উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!