
মোঃ মাসুদ রানা রাশদে, লালমনরিহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের টল্লাটারি মেইন রোডের সেতুটি ভেঙ্গে পড়ে আছে। বর্তমানে সেতুটি সংস্কারের অভাবে জটিল আকার ধারণ করেছে। তৈরি হয়েছে পথচারীদের জন্য মরণ ফাঁদ।
বর্তমানে সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সেতুটি মেরামত করা না হলে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পড়বে।
উক্ত সড়কের শটিবাড়ি হতে দূর্গাপুরের মাঝামাঝি ৩নং ওয়ার্ডের টল্লাটারি মেইন রোডের সেতুর উপর মাঝখানে ঢালাই ভেঙ্গে রড বেড় হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে নেই কোন সর্তকতার চিহ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান