
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ যে মানুষ প্রতিদিন সংবাদ সংগ্রহ করে দেশ ও জাতির স্বার্থে কাজ করে আসছে, আজ সে নিজেই ভুক্তভোগী। নিজের বসত দেওয়াল ঘর বৃষ্টিতে ভিজে ধ্বসে পড়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জানা যায়, বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত ওমর আলী মন্ডল এর পুত্র বর্তমান নামুজা -বুড়িগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, সাংবাদিক আনিছার রহমান দুলাল।
সে পেশায় একজন সাংবাদিক। অনেকেই জানেন যে মফস্বল সাংবাদিকতায় কোন বেতন ভাতা নেই। সারাদিন তিনি সংবাদের পিছু ছুটে সামান্য কিছু সম্মানী পেয়ে স্ত্রী সন্তান নিয়ে পূর্বপুরুষের ভিটামাটিতে তৎকালীন মাটির দেওয়ালের বাড়িতে বসবাস করেন। কালক্রমে বর্তমানে মাটির বাড়ি বৃষ্টির পানিতে ধ্বসে পড়ে। অনেকটা ফাঁটল ধরলেও জীবনের ঝুঁকি নিয়েই তার নিচে পরিবার নিয়ে বসবাস করতেন।
অর্থের অভাবে তিনি ঘর-দরজা মেরামত করতেও পারতেন না। গত ১মাস পূর্বে তাঁর পাশের দেওয়াল ঘর ধ্বসে পড়ে। সেটিতে তিনি কোন মতে বাঁশ, খুটি দিয়ে আটকে রেখে তার নিচ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করত। শনিবার (১২সেপ্টেম্বর) সকাল ৮টায় বৃষ্টির সময় হঠাৎ তার শয়নকক্ষের মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে। এসময় সাংবাদিক দুলাল স্ত্রী- সন্তানদের নিয়ে চিৎকার করে প্রাণ বাঁচাতে বৃষ্টিতে ভিজেই বাহিরে বের হয়।
এবিষয়ে সাংবাদিক দুলালের সাথে কথা বললে তিনি মনে আক্ষেপ নিয়ে জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছি। আমার সাথের অনেক সাংবাদিকেরা অনেকেই জমিজমা ও দালান কোঠা তৈরী করেছেন। কিন্তু আমি সৎ উপায়ে চলছি বলে আজ আমার এই কষ্ট। পরিবারে আর্থিক সংকটের কারণে আমি আমার ঘরবাড়ি নির্মাণ ও সফলতা আনতে পারিনি। পারিনি আমার সংসারে অভাব-অনটন দূর করতে। তিনি কষ্টশয্যিত হয়ে বলেন, আমার থাকার একমাত্র ঘর ধ্বসে পড়ে গেছে।
বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন।সংসার চালানো তার পক্ষে খুবই কষ্টকর। এমতাবস্থায় তার প্রতি সাহায্যে সহায়তা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি ভাবে বগুড়া জেলা প্রশাসন জিয়াউল হক,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম এর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান