
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ইউনিয়নের ৩ টি মৌজা যথাক্রমে মোলানখুড়ি,চামেশ্বরী ও কিসমত চামেশ্বরী নিয়ে নতুন “সেনুয়া” ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাবের বিষয়ে উক্ত এলাকার জনগোষ্ঠীর মতামত – নিয়ে গণশুনানি গ্রহন করা হয়। উক্ত গণশুনানি গ্রহন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ।
গণশুনানির সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক রাজস্ব মোঃ আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,রাজাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ। শুনানিতে সার্বিক সহযোগিতা করেন বড়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২