
লোহাগাড়া প্রতিনিধিঃ আসন্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জনগণের উৎসাহ আর উৎকণ্ঠা ততোই বাড়ছে।
আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজকর্মী আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন । তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী মরহুম বাদশা মিয়ার জৈষ্ঠ পুত্র। বর্তমানে তিনি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
এছাড়াও একাধিক বিভিন্ন পদমর্যাদার অধিকারী তিনি। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক, দুর্ভোগ মুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান। এই লক্ষ্যে তিনি এবার ইউনিয়ন পরিষদ নিবার্চনে প্রার্থী হয়ে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের চাওয়া,পাওয়া এবং জনদূর্ভোগের কথা শুনেছেন।
সমাজকর্মী আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন,আমি এই ইউনিয়নের সন্তান। আমার পারিবারিক ও সামাজিক ভাবেই সবার কাছে পরিচিত। তাই সবাই চাইছে আমি আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন করি। সবার চাওয়া ও দাবীর প্রতি সম্মান রেখে আমার এলাকার উন্নয়নের স্বার্থে এবং আমার এলাকার সার্বিক অবকাঠামোর পরির্বতনের জন্যই প্রার্থী হতে চাই। অতীতে মানুষের সুখে দুঃখে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। মানুষের সেবা করাটাই আমার নেশায় পরিণত হয়েছে। তিনি জানান, সর্বসাধারণের সমর্থন নিয়ে তরুণদের স্বপ্নের বাসযোগ্য, নিরাপদ, মডেল আধুনগর ইউনিয়ন পরিষদ উপহার দিতে চাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২