
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ এসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার ও ভোজ্য তেল বাজারজাত করার দায়ে বগুড়ায় ‘মাই এফএফ গ্লোবাল বিডি’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সাড়ে ১১ টার দিকে সদরের কৈচড় বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম ও পাপিয়া সুলতানা।
জানা যায়, শুক্রবার সকাল থেকেই সদরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে বেলা সাড়ে ১১ টার দিকে সদরের কৈচড়ে ওই মাই এফএফ গ্লোবাল বিডির মালিক নাহিদ মামুন সারওয়ারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম জানান, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়ায় প্রতিষ্ঠানটি ব্যবসা করে আসছিলো। শুক্রবার সকাল থেকেই চলা ওক অভিযানে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৪ ধারায় জরিমানা প্রদান করা হয়।
বিএসটিআই’র ইন্সপেক্টর জুনাইদ আহমেদ জানান, রাজশাহী এবং রংপুরে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান নেই। চাঁপাইনবাবগঞ্জে রয়েছে একটি। অন্যান্য প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা, জেলা পুলিশ এবং স্থানীয় জনসাধারণ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২