
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই সেপ্টেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি ভারত চন্দ্র সরকার,
সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত, সদস্য গিরেন চন্দ্র সরকার, উৎপল কুমার, ইউপি সদস্য উত্তম কুমার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ভাটরা ইউনিয়ন শাখার সভাপতি প্রফুল্ল চন্দ্র, সাধারণ সম্পাদক সচীন চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ থালতা মাঝগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি নরোউত্তম ও শিক্ষক বিমান কুমার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২