হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে মহাস্থানের অজ্ঞাত নামা হিন্দু মহিলা হত্যাকারী গ্রেফতার

শিবগঞ্জে মহাস্থানের অজ্ঞাত নামা হিন্দু মহিলা হত্যাকারী গ্রেফতার

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে মহাস্থানের অজ্ঞাত নামা হিন্দু মহিলা হত্যাকারী গ্রেফতার করা হয়েছে। জানা গেছে গত ২১-০২-২০২০ইং তারিখে মহাস্থানে এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত ছানোয়ার হোসেন বলেন যে, গত ১০-০৯-২০২০ইং তারিখে টাঙ্গাইল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, আসামীর জবান বন্দিতে জানা গেছে ২১-০২-২০২০ইং তারিখে দিবাগত রাতে আনুমানিক ৩:০০ টা হতে ভোর ৫:০০ টার মধ্যে অজ্ঞাত নামা মহিলা (হিন্দু) মহাস্থান নাগরকান্দি গ্রামে দক্ষিণ পাশে ব্রিজের উত্তরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গ্রেফতারকৃত আসামী আব্দুল মান্নান (৪৫)।

 

হিন্দু অজ্ঞাতনামা মহিলার পরিচয় হলো দেবী রাণী (৪০) স্বামী: শ্রী সন্তোষ কুমার সরকার, গ্রাম: হাতিবান্দা তেকী পাড়া, থানা: শখিপুর, জেলা: টাঙ্গাইল। মহিলা মির্জাপুর থানা এলাকায় বসবাস করত। এক পর্যায়ে ধৃত আসামী আব্দুল মান্নান (৪৫) পিতা- মোঃ লয়া মিয়া, গ্রাম: ফরিদপুর, থানা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধা। আসামী আব্দুল মান্নান দীর্ঘদিন মির্জাপুর থানা এলাকায় কাঁচা মালের আড়ৎ এ ভ্যান মাল আনা নেওয়া করত। আড়ৎ এর মালিকের নাম তুলা। তার আড়ৎ মহিলা দেবী রাণী মালামাল ক্রয়ের জন্য আসা যাওয়া করত। এর এক আড়ৎ মালিক তুলার সাথে প্রেমের সম্পর্ক হয় এবং সেই সাথে আব্দুল মান্নানের সাথেও ।

 

আসামী আব্দুল মান্নানকে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার জন্য দেবী রাণী আব্দুল মান্নানকে চাপ প্রয়োগ করিলে আসামী মান্নান পরিকল্পনা মোতাবেক তাহার নিজ বাড়ী পলাশ বাড়ী উদ্দেশ্য ২১-০২-২০২০ইং তারিখে বিকালে মির্জাপুর থেকে দু;জন রওনা হয়। মহাস্থান গড় বাস্ট্যান্ডে এসে নাগরকান্দি দক্ষিণে ফাঁকা ভিটার পার্শ্বে দু;জনে বসে গল্প করার এক পর্যায়ে আব্দুল মান্নান উত্তেজিত হয়ে গলায় উড়না পেচিয়ে দেবী রাণীকে হত্যা করে আব্দুল মান্নান আবারো মির্জাপুর চলে যায়।

 

পুলিশ পরিদর্শক তদন্ত ছানোয়ার হোসেন জানায় তাকে সন্দেহ করে দেবীর রাণী ছোট বোন গীতা কর্মকার মির্জাপুর থানায় ৬-৯-২০২০ইং তারিখে মোবাইল কল লিষ্টের পরিপ্রেক্ষিতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে আব্দুল মান্নানকে মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে উপরোক্ত স্বীকাররোক্তি করেন। পরে গত ১১-৯-২০২০ইং তারিখে শিবগঞ্জ থানা থেকে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!